ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

ঝিনাইদহে বিশ্ব ভালোবাসা দিবসে ‘প্রেম বঞ্চিত সংঘের’ বিক্ষোভ মিছিল

ads

বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে যখন সবাই দিনটি উৎযাপন উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন তখন ঝিনাইদহের শৈলকূপায় একদল প্রেম বঞ্চিত যুবক বিক্ষোভ মিছিল করেছেন। রবিবার সকালে শৈলকূপা গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি বাজার প্রদক্ষিণ করে। তাদের স্লোগান ছিল-“কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না তা হবে না” “প্রেমের নামে ছলনা, চলবে না চলবে না” ২০২১ সাল সিঙ্গেলদের বিজয়কাল” স্লোগানে প্রেমের সুষ্ঠ বণ্টন চেয়ে ঝিনাইদহের শৈলকুপায় প্রেম বঞ্চিত সংঘ বিক্ষোভ মিছিল করেছে। রোবাবার (১৪ ফেব্রুয়ারি) সকালে শৈলকুপা গাড়াগঞ্জ বাসষ্ট্যান্ড থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি বাজার প্রদক্ষিণ করে।


বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গাড়াগঞ্জ প্রেম বঞ্চিত সংঘের নেতা আরিয়ান হোসেন শোভন, পারভেজ খন্দকার, শিশির আহম্মেদ, রিকু মাহমুদ সাব্বির ও সোহান হোসেন।


বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, প্রেম বঞ্চিত সংঘ একটি ফেইসবুক গ্রুপ। এ গ্রুপের সদস্যরা মুলত প্রেমের নামে অশ্লিলতা ও বেহায়াপানার বিপক্ষে অবস্থান করে। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের নামে কপোত কপোতিরা পার্কে বা বিভিন্ন স্থানে চিপাই চাপায় নোংড়ামি করে। এই অশ্লিলতাকে দুরে রাখতে ও মানুষকে সচেতন করতেই মূলত এ আয়োজন।

ads
ads
ads

Our Facebook Page